রক ব্যান্ড জাউরিমের ভোকালিস্ট কিম ইউন-আহ জানিয়েছেন, শৈশবে বাবার হাতে নিয়মিত নির্যাতনের শিকার হয়েছেন তিনি। শুধু তিনি নন, পরিবারের অন্য সদস্যরাও বাবার সহিংস আচরণের শিকার হয়েছেন বলে জানান এই শিল্পী। তাঁর ভাষায়, বাবার প্রতি ঘৃণাই একসময় তাঁর সংগীতচর্চার চালিকা শক্তি হয়ে উঠেছিল।রোববার ইবিএসের তথ্যচিত্র সিরিজ ‘সিদায়ে মোকগিয়ক’-এর একটি পর্বে শৈশবের সেই দিনগুলোর কথা বলেন কিম ইউন-আহ।
তিনি জানান, তখন তাঁর মনে হতো সময় যেন থমকে আছে। যেকোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে—এমন ভয় নিয়েই দিন কাটত। কিম বলেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে পড়ার সময় একদিন বাসন ধোয়ার পর সব সাবান ভালোভাবে পরিষ্কার না করায় বাবা তাঁকে মারধর করেন। বয়স কম হওয়ায় ঘরের কাজ ঠিকঠাক করতে না পারাটাই স্বাভাবিক ছিল। কিন্তু তখন নিজের ভুলের জন্য নিজেকেই দায়ী করেছিলেন তিনি।তাঁর ভাষ্য, বাবার নির্যাতনের কোনো নির্দিষ্ট কারণ বা সময় ছিল না।
কখন কী ঘটবে, তা বুঝতে পারতেন না তিনি।আলোচিত কোরীয় গায়িকা তিনি, তাঁকে কতটা চেনেনকিম বলেন, ‘আমার জন্মদাতা বাবা অত্যন্ত সহিংস ছিলেন।
সূত্র: প্রথম আলো