যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের কাছ থেকে গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজনকে গতকাল সোমবার জামিনে মুক্তি দিয়েছে পুলিশ। তাঁদের বিস্ফোরক ও সন্ত্রাসী অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল।কর্মকর্তাদের দাবি, বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই পাঁচজন আরএএফ ফেয়ারফোর্ডের কাছে গিয়েছিলেন। আর এ ষড়যন্ত্রের পেছনে ইরানের হাত আছে বলে ইঙ্গিত করা হচ্ছে।
তবে ইরান বলেছে, এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।সন্দেহভাজন ওই পাঁচ ব্যক্তির সবাই ব্রিটেনের নাগরিক বলে জানা গেছে। তাঁদের সবার বয়স ২০–এর কোঠায়।যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের প্রধান লরেন্স টেলর বলেন, ‘ওই পাঁচজনকে কঠিন শর্তে জামিন দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে তদন্ত শেষ হয়ে গেছে। আমরা একাধিক দিক থেকে তদন্ত চালাচ্ছি।
তাঁরা এখনো তদন্তের আওতায়।’আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করে আসছে।
সূত্র: প্রথম আলো