তারকাদের পিছু নিয়ে ছবি তোলা নতুন কিছু নয়। তবে ছবি তোলার নামে অভিনেত্রীদের অস্বস্তিকর বা অনুপযুক্ত ভঙ্গিতে ক্যামেরাবন্দী করার প্রবণতা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন সালমান খান। পাপারাজ্জিদের একাংশের এমন আচরণের পাশাপাশি অনলাইন ট্রলিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার নিয়েও সরব হয়েছেন বলিউড তারকা।
তাঁর মতে, এসব ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন।সম্প্রতি টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস ২০–এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে বিষয়গুলো নিয়ে কথা বলেন সালমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, বডি শেমিং এবং বয়স নিয়ে কটাক্ষ করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।সালমান বলেন, আজকাল এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, যেখানে কাউকে নিয়ে যা খুশি বলা হচ্ছে। ট্রলিং একটা ব্যবসায় পরিণত হয়েছে।
অনেক কিছুই পরিকল্পিতভাবে করা হয়।কথা প্রসঙ্গে আসে পাপারাজ্জিদের আচরণও।
সূত্র: প্রথম আলো