কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার পূর্বনয়াহাটি গ্রামে তাঁর বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রোকন উদ্দিন (২৫) ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্বনয়াহাটি গ্রামের ছাত্তার মিয়ার ছেলে। তাঁরা দুই ভাই ও পাঁচ বোন। বোনদের সবার বিয়ে হয়ে গেছে। রোকন প্রায় তিন বছর সিঙ্গাপুরে ছিলেন। দেড় মাস আগে তিনি দেশে ফিরেছিলেন।
তিনি অবিবাহিত ছিলেন।পরিবারের সদস্যরা জানান, আজ সকালে বাড়ির পাশের একটি গাছে রোকনের মরদেহ ঝুলতে দেখা যায়। তাঁর হাত-পা ও মুখ বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।রোকনের বাবা ছাত্তার মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার রাতে তিনি কৃষিজমিতে সেচপাম্প চালানোর জন্য বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন রোকনের মা হনুফা বেগম ও বড় ভাই। রোকন বাড়ির একটি আলাদা কক্ষে থাকতেন।
পরিবারের সদস্যদের কাছে তিনি জানতে পারেন, রাত একটার দিকে রোকন ঘর থেকে বাইরে বের হন।
সূত্র: প্রথম আলো