জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে চলতি মাসের শুরুতে উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি ৪৩.৮ শতাংশ ভোট পেয়েছে। অথচ ওই রাজ্যের মোট জনসংখ্যার মাত্র ৭.৯ শতাংশ বিদেশি নাগরিক, যা জাতীয় গড়ের তুলনায় প্রায় অর্ধেক।
কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে তিনটি আসন কম পাওয়ায় দলটিকে এমন একটি অভিবাসীবিরোধী দলের সমর্থন নিতে হচ্ছে, যার নেতা সাহরা ভাগেনকনেখটের বাবা ইরান থেকে এসেছিলেন।দুই সপ্তাহ পর মেকলেনবুর্গ-ফোরপোমার্ন রাজ্যেও প্রথম হয় অল্টারনেটিভ ফর জার্মানি। অথচ ওই রাজ্যের অর্থনীতি প্রায় ৫০ হাজার অভিবাসী পরিবারভুক্ত মানুষের শ্রমের ওপর নির্ভরশীল।
সুযোগ বুঝে দলের নেতা আলিস ভাইডেল ক্রিসমাসের আগেই কেন্দ্রীয় নির্বাচনের দাবি জানান।
সূত্র: প্রথম আলো