আগামী শুক্রবার মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। আজ মঙ্গলবার বরপক্ষের লোকজনের বাড়িতে আসার কথা ছিল। মেয়ের বিয়ের বাজার করতে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন (৫০)। কিন্তু সেই বাজার নিয়ে আর বাড়িতে ফিরতে পারেননি তিনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন।
একই দুর্ঘটনায় দিরু মিয়া নামের এক মাছ ব্যবসায়ীও মারা গেছেন।আজ সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে।
মারা যাওয়া মাছ ব্যবসায়ী দিরু মিয়ার বাড়ি নেত্রকোনায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ভবানীপুর জেসন গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান হোসেন।
সূত্র: প্রথম আলো