সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দুটি ভিডিও ফুটেজ হৃদয়ে গভীর ক্ষতচিহ্ন এঁকে দিয়ে গেল।প্রথম ফুটেজে দেখা গেল, সুনামগঞ্জের জেলা প্রশাসক সদলবলে টাঙ্গুয়ার হাওরের পর্যটন এলাকা ওয়াচ টাওয়ার ও নীলাদ্রী লেকের পাড়ে পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য পরিষ্কার অভিযানে নেমেছেন। নিজ হাতেও কুড়িয়ে নিচ্ছেন বর্জ্য। উদ্যোগটি ইতিবাচক।
এ জন্য জেলা প্রশাসক সাধুবাদ পাওয়ার যোগ্য।কিন্তু দ্বিতীয় ফুটেজটি যেন সেই পরিচ্ছন্নতার ছবির আড়ালে থাকা অন্য এক টাঙ্গুয়ার হাওরকে সামনে নিয়ে এল। ছয়-সাত বছরের একটি শিশু আনাড়ি হাতে নৌকা বাইছে।
ক্যামেরার ওপাশ থেকে এক পর্যটক প্রশ্ন করছেন, ‘তুই গান গাইতে পারিস?’ শিশুটি বলল, ‘হ্যাঁ, পারি।’ পর্যটক বললেন, ‘তাহলে গেয়ে শোনা তো, একটু জোরে গাইবি।’ দুই হাতে বইঠা বেয়ে হাপিয়ে ওঠা শিশুটি বেসুরো গলায় গাইতে শুরু করল- ‘ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মনপ্রাণ সবই নিছে কাইড়া...।’ পর্যটক হয়তো বিনোদিত হয়েছেন।
সূত্র: প্রথম আলো