সমুদ্রের নিচে আলো-ছায়ার খেলা। সামুদ্রিক ঘাসগুলো ধীরে ধীরে দুলছে। সেই ঘাসের আড়াল থেকে বেরিয়ে এল ছোট্ট এক প্রাণী—মাথাটা ঘোড়ার মতো, লেজটা প্যাঁচানো, আর পেটের কাছে ক্যাঙারুর মতো একটি থলে। প্রথম দেখায় মনে হতে পারে, সমুদ্রের ভেতর কোনো রূপকথার ঘোড়া ঘুরে বেড়াচ্ছে।কিন্তু না। এটি আসলে একটি মাছ—সমুদ্রঘোড়া বা সি–হর্স।
আর সবচেয়ে অবাক করা অংশটি তার চেহারা নয়; বরং প্রেম, সংসার আর সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি।সমুদ্রের নিচে প্রেমের গল্পসমুদ্রের ঢেউয়ের সঙ্গে ধীরে ধীরে দুলতে থাকা সামুদ্রিক ঘাসের ভিড়ে সমুদ্রঘোড়ার জীবন কেটে যায়। তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে না।
সামুদ্রিক ঘাস আর প্রবালের আড়ালে এই মাছ এমন নিঃশব্দে হারিয়ে থাকে, যেন একই সমুদ্রের ভেতর থেকেও একে অপরকে খুঁজে পাওয়া কঠিন।একদিন নীল জলের নীরবতায় একটি স্ত্রী সমুদ্রঘোড়া ধীরে ধীরে এগিয়ে আসে এক সম্ভাব্য পুরুষ সঙ্গীর কাছে।
সূত্র: প্রথম আলো