কৌশলে গ্রাহকের আঙুলের ছাপ সংগ্রহ করত একটি চক্র। পরে সেই ছাপের নকশা ব্যবহার করে কৃত্রিম আঙুলের ছাপ তৈরি করা হতো। ওই কৃত্রিম ছাপ দিয়ে গ্রাহকের মুঠোফোনের সিম তুলে নিজেদের ওই নম্বরে থাকা বিকাশ ও নগদ অ্যাকাউন্টের টাকা সরিয়ে নিতেন তাঁরা। দীর্ঘদিন ধরে এভাবেই প্রতারণা করে আসছিলেন চক্রটির সদস্যরা।বাগেরহাট জেলা পুলিশ ও এসআরবি-১০–এর যৌথ অভিযানে এমন অভিনব প্রতারণায় জড়িত অভিযোগে এই চক্রের ৯ সদস্য গ্রেপ্তার হয়েছেন।
তাঁদের কাছ থেকে ১১টি মুঠোফোন, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮০ হাজার ৭৪০ টাকা, ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) স্ক্যানারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার নলবুনিয়া এলাকার ইয়াছিন সওদাগর (২১), মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের শামীম মেখ (২৭), বাগেরহাট সদর উপজেলার বাগদিয়া এলাকার রাশেদ মোড়ল (২০), মোরেলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া এলাকার এহসানুল হাসান ওরফে রাকিব (৩২), পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বানাতিবাজার এলাকার ফেরদাউস (২১), একই জেলার মির্জাগঞ্জ উপজেলার ভয়াং এলাকার মো. মামুন গাজী (২১), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনি এলাকার আশরাফুল ইসলাম (২৬), একই উপজেলার জাইসতালা এলাকার মেহেদী হাসান (২৯) এবং বরগুনা সদর উপজেলার বালিয়াতলী...
সূত্র: প্রথম আলো