হৃদ্রোগ সব সময় জানান দিয়ে আসে না। অনেকের ক্ষেত্রে কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই হৃদ্রোগের ঝুঁকি তৈরি হতে থাকে। তাই সুস্থ থাকতেই হৃদ্যন্ত্রের বিষয়ে সচেতন হওয়া জরুরি।বাংলাদেশেও হৃদ্রোগ একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশের মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে হয়ে থাকে। এসব রোগের মধ্যে হৃদ্রোগ অন্যতম প্রধান।
এর ফলে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ মারা যাচ্ছেন, যাঁদের একটি উল্লেখযোগ্য অংশ কর্মক্ষম বয়সের।হৃদ্রোগের ঝুঁকি বাড়ার পেছনে রয়েছে নানা কারণ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, ধূমপান, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এর মধ্যে অন্যতম। অতিরিক্ত লবণ, চিনি ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার নিয়মিত খাওয়া এবং দীর্ঘদিন অনিয়ন্ত্রিত জীবনযাপন ঝুঁকি বাড়াতে পারে।
তবে এসব ঝুঁকির অনেকগুলোই নিয়ন্ত্রণ করা সম্ভব।
সূত্র: প্রথম আলো