কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বেড়াখলা আবদুল মতিন খসরু গার্লস হাইস্কুলের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আমিনুল ইসলাম স্কুল সীমানায় প্রবেশ করবেন না বলে মৌখিকভাবে অঙ্গীকার করেছেন। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এক শুনানিতে আজ মঙ্গলবার তিনি এ অঙ্গীকার করেন।
আমিনুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনের পর তাঁর ব্যক্তিগত হাজিরা চেয়ে আবেদন করেন হাছিনা ইসলাম, যা আজ শুনানির জন্য ওঠে। আদালতে হাছিনা ইসলামের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও আইনজীবী খাজা তানভীর আহমেদ।
আমিনুল ইসলামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব শফিক।সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে স্কুল সীমানায় প্রবেশ না করতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান হাছিনার আইনজীবী খাজা তানভীর আহমেদ।
সূত্র: প্রথম আলো