মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর এবং ছেলেদের ১৮ বছর করাসহ আট দফা দাবি জানিয়েছেন পঞ্চগড় জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির সদস্যরা।
এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।স্মারকলিপিতে উল্লেখ করা দাবির মধ্যে আছে, সর্বশেষ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯–এর বিধি ১৩ ধারা মোতাবেক যেসব নিকাহ রেজিস্ট্রার বতর্মানে কর্মরত, তাঁদের বহাল রাখা; নিকাহ রেজিস্ট্রারদের অবসরভাতা না থাকায় বর্তমান বয়স ৬৭ বছরের পরিবর্তে ৭৫ বছর করা; বাবার অবসরের পর পুত্রকে যোগ্যতার ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া; মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর এবং ছেলেদের ১৮ বছর করা।আরাফাত ইদ্রিস, সভাপতি, নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির পঞ্চগড় সদরআমরা যে বয়সের কথা বলেছি, মেয়েদের বয়স ১৬ আর ছেলেদের ১৮, এটা যেন বাস্তবায়ন করা হয়।
এটা বাস্তবায়ন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।
সূত্র: প্রথম আলো