অবৈধভাবে মাটি ও বালু তোলা বন্ধে ব্যবস্থা নিতে এক নৌ পুলিশ পরিদর্শককে মুঠোফোনে হুঁশিয়ার করে দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল হককে মুঠোফোনে তিনি বলেছেন, ‘এই জায়গায় যদি মাটি কাটা হয়, আপনার খবর আছে।’ আব্দুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব।
মুঠোফোনে কথা বলার সময় ধারণা করা এক ভিডিওতে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে বলতে শোনা যায়, ‘শোনেন, আপনার (পরিদর্শক) বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ। মাটি কাটার কমিশন খাবেন, আর আমাকে বলবেন অভিযান আছে—এই সব ফাইজলামি বাদ দেন। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, মাটি কাটার কমিশন খান আপনি।’ এরপর তিনি বলেন, ‘অভিযোগ যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে কাল থেকে যেন কোনো মাটি কাটা না হয়।
এই জায়াগয় যদি মাটি কাটা হয়, আপনার খবর আছে।’ভিডিওতে অপর প্রান্তের ব্যক্তির বক্তব্য শোনা না গেলেও তাঁর কথার জবাবে এমপি বলেন, ‘ঠিক আছে, আমরা দেখতে চাই এটা।’ পরে তিনি বলেন, ‘যতগুলো লোক নদী পার হয়, তারা দেখতাছে মাটি কাটতাছে।
সূত্র: প্রথম আলো