মালয়েশিয়া সরকার প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু করেছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, গৃহযুদ্ধকবলিত দেশটিতে ফিরিয়ে দেওয়ার এই পদক্ষেপ অভিবাসীদের জীবন ঝুঁকিতে ফেলতে পারে।মালয়েশিয়ায় অভিবাসীবিরোধী মনোভাব ব্যাপকভাবে বেড়ে যাওয়ার মধে৵ আটককেন্দ্র থেকে মিয়ানমারের যে পাঁচ হাজার নাগরিক ‘স্বেচ্ছা’য় দেশে ফিরতে রাজি হয়েছে বলে কুয়ালালামপুর জানিয়েছে, মঙ্গলবার পাঠানো দলটি সেই পাঁচ হাজার জনেরই প্রথম অংশ।জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
তারা বলছে, মিয়ানমারে ২০২১ সাল থেকে ভয়াবহ যুদ্ধ চলছে, তাই এই দলটির দেশে ফেরা বিপজ্জনক হতে পারে।প্রথম দলটিতে কতজন রোহিঙ্গা আছে, তা মালয়েশিয়া বা মিয়ানমার কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেনি।
সূত্র: প্রথম আলো