মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে একচল্লিশজন মানুষ।সবাই চুপ। সবাই ফোন হাতে। কেউ আমার দিকে তাকাচ্ছে না।আমি প্রথমে ভাবলাম ডাকাত। ডাকাত এত চুপ থাকবে কেন? বসে বসে ফেসবুকিং করবে কেন? তারপর একজনকে চিনলাম। আমাদের প্লাম্বার।সে গত সপ্তাহে বলেছিল, ভাই কাল আসমু।আমি বলেছিলাম, কয়টায়?
সে সিন করেছিল।তারপর সবাইকে চিনলাম আস্তে আস্তে।আমার বস, যাকে আমি ছুটির দরখাস্ত পাঠিয়েছিলাম, সিন।আমার প্রাক্তন, যাকে আমি ‘মনে কি পড়ে?’ লিখেছিলাম দুই হাজার তেইশে, সিন।ইলেকট্রিশিয়ান। ডেলিভারি ম্যান।
কলেজের বন্ধু, যে আমার পাঁচ শ টাকা নিয়েছিল আর ‘দিতেছি দোস্ত’ লিখে পরের সব মেসেজ সিন।চাচাতো ভাই, যে আমেরিকায় থাকে, আমিও মাস্টার্স করতে যেতে চাই বলে সাহায্য চেয়েছি, সিন।একটা সুন্দরী মেয়ে যাকে আমি চিনি না, পরে বুঝলাম কিছুদিন আগে ফেসবুকে স্টোরি দেখে ‘ভেরি গরজিয়াস!’ লিখে মেসেজ দিয়েছিলাম।
সূত্র: প্রথম আলো