মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এত শক্তিশালী হয়ে উঠতে পারে যে এটি মানবজাতির জন্য ব্যাপক ধ্বংস ডেকে আনতে পারে। প্রযুক্তিটির সম্ভাব্য প্রভাব নিয়ে সাম্প্রতিক সময়ে তাঁর উদ্বেগ বেড়েছে।২৭ সেপ্টেম্বর (রোববার) এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস উইথ ক্রিস্টিন ওয়েলকার’ অনুষ্ঠানে গেটসকে প্রশ্ন করা হয়েছিল, এআই কি মানবজাতির অস্তিত্ব শেষ করে দিতে পারে?
জবাবে তিনি বলেন, ‘এআই অবশ্যই এমন ঘটনাকে সম্ভব করে তুলতে পারে, যার ফলে এক বিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে।’তিনি আরও বলেন, শতভাগ নিশ্চিতভাবে এমন কিছু ঘটানো কঠিন।
তবে খারাপ উদ্দেশ্য থাকা মানুষের সঙ্গে সর্বাধুনিক এআই প্রযুক্তির সমন্বয়ের মতো শক্তিশালী কোনো অস্ত্র আগে কখনো ছিল না।কয়েক দশক ধরে চলছে আর্জেন্টাইন পিঁপড়াদের বিশ্বযুদ্ধএজেন্টিক এআই সাধারণ এআইয়ের চেয়ে অনেক ধাপ এগিয়েএআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে প্রযুক্তি খাতের সাম্প্রতিক আলোচনাকে স্বাগত জানিয়েছেন গেটস।
সূত্র: প্রথম আলো