কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নিরাপত্তায় স্বেচ্ছাসেবী মানদণ্ড তৈরিতে সম্মত হয়েছেন প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এআইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি বিভিন্ন এলাকায় ডেটা সেন্টারের পরিবেশ ও অবকাঠামোগত প্রভাব নিয়ে ক্ষোভ বাড়ার মধ্যেই গতকাল মঙ্গলবার এ কথা বলেন তিনি।কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নিরাপত্তায় স্বেচ্ছাসেবী মানদণ্ড তৈরিতে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে দেশজুড়ে ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।এআই দিয়ে বার্তা পাঠিয়ে জালিয়াতি: ইতালির শীর্ষ ব্যাংক থেকে কোটি কোটি ইউরো গায়েবএআইয়ের ঝুঁকি এবং ডেটা সেন্টারের বাড়তি বিদ্যুৎ চাহিদা নিয়ে উদ্বেগের মধ্যেই গতকাল হোয়াইট হাউসে প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন।বৈঠকে অংশ নেওয়া কোম্পানিগুলো জানিয়েছে, এআই সিস্টেমগুলো নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে কি না, তা যাচাইয়ে ‘স্বাধীন নিরীক্ষকদের’ সঙ্গে কাজ করবে তারা।
সূত্র: প্রথম আলো