ফেসবুকে নিজের ব্যবহৃত আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর নতুনপাড়া জামে মসজিদের পেশ ইমাম সামিউল ইসলাম (১৯)। এটি দেখে দুই যুবক গতকাল মঙ্গলবার রাতে বড়াইগ্রামের নগর বাজারে আসেন। অভিযোগ উঠেছে, আইফোনটি যাচাই করার কথা বলে সামিউলকে মোটরসাইকেলে তুলে নিয়ে ফাঁকা মাঠে নেওয়া হয়।
সেখানে মারধর করে মুঠোফোনটি ছিনিয়ে নেন ওই দুই যুবক।অভিযোগকারী সামিউল ইসলাম বড়াইগ্রামের থানাইখাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদীর হাসান আলী পরিচয়ে এক যুবক তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে নগর বাজারে আসেন। তাঁরা সেখানে আইফোন ১৩ মুঠোফোনটি দেখে দরদাম করেন।
পরে ফোনটির মালিকানা অনলাইনে যাচাই করার কথা বলে সামিউলকে তাঁদের মোটরসাইকেলে তুলে জোনাইল বাজারের দিকে রওনা হন।সামিউল ইসলাম, অভিযোগকারীফোনটি যাচাইয়ের কথা বলে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আমাকে জোনাইল বাজারের দিকে নিয়ে যায়।
সূত্র: প্রথম আলো