টানা দুই দিন দাম কমার পর আজ বুধবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। নতুন দর সকাল ১০টায় কার্যকর হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় যাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে; যদিও মূল বিষয় হলো বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।
তবে রুপার দাম অপরিবর্তিত আছে।দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের প্রতি ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
২১ ক্যারেটের ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতিভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়।
সূত্র: প্রথম আলো