আপনাদের লক্ষ্য অনুযায়ী অগ্রগতি কেমন হচ্ছে? নতুন ব্যাংক হিসেবে প্রথাগত ব্যাংকিং কাঠামোর বাইরে গিয়ে আপনারা কীভাবে নতুন পথ তৈরি করছেন?আলমগীর হোসেন: সিটিজেন্স ব্যাংকের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে। সাধারণ ডিপোজিট নেওয়া ও ‘ট্রেড বিজনেসে’র মতো প্রথাগত ব্যাংকিং দিয়েই শুরুটা হয়েছিল। তবে বর্তমানে প্রথাগত ব্যাংকিং ধারা থেকে বেরিয়ে কিছুটা ভিন্নভাবে চিন্তা করছি।
আমাদের মূল লক্ষ্য হলো ব্যাংকটিকে ভবিষ্যতে একটি ‘এসএমই ও রিটেইল ফোকাসড’ ব্যাংকে রূপান্তর করা। দেশের ব্যাংকিং খাতের প্রধানতম সংকট হলো সিংহভাগ ঋণ করপোরেট খাতে কেন্দ্রীভূত হওয়া। আমরা কিছুটা করপোরেট ব্যাংকিং করলেও মূল মনোযোগ রাখছি এসএমই, খুচরা ও কৃষি খাতে, যাতে দেশে একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়।
এর জন্য পল্লি অঞ্চলে উপশাখা সম্প্রসারণ করছি এবং সম্প্রতি এজেন্ট ব্যাংকিং লাইসেন্স পেয়েছি।
সূত্র: প্রথম আলো