মধুমতি ব্যাংকের কাছে এসএমই শুধু একটি ঋণ বিতরণের খাত নয়; আমরা এটিকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করি।এসএমই খাতের বিকাশ ও উদ্যোক্তা তৈরিতে মধুমতি ব্যাংক কীভাবে অন্যদের থেকে আলাদা ভূমিকা রাখছে?মো. সফিউল আজম: মধুমতি ব্যাংকের কাছে এসএমই শুধু একটি ঋণ বিতরণের খাত নয়; আমরা এটিকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করি।
লক্ষ্য হলো—একজন উদ্যোক্তার প্রয়োজনকে শুধু ঋণ দিয়ে নয়, বরং তাঁর ব্যবসার পুরো যাত্রাপথের সঙ্গে যুক্ত হয়ে সহায়তা করা। প্রান্তিক ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, দ্রুত ও সহজ প্রক্রিয়ায় অর্থায়ন এবং ব্যবসার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত অর্থায়ন সমাধান দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছি। এর বাইরেও নারী উদ্যোক্তাসহ নতুন উদ্যোক্তা সৃষ্টির যে বিশাল প্রয়াস বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে, তাতে আমরা পুরোপুরি সমন্বিত আছি।
আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার—শুধু ঋণগ্রহীতা তৈরি নয়, টেকসই উদ্যোক্তা তৈরি করা।প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবায় আনার ক্ষেত্রে কীভাবে এবং কী সাফল্য এসেছে?মো. সফিউল আজম: ব্যাংকিং সেবাবঞ্চিত ও গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় আনাই আমাদের ডিজিটাল বা ‘স্মার্ট এজেন্ট ব্যাংকিং’ সেবার মূল লক্ষ্য।
সূত্র: প্রথম আলো