জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ অক্টোবর অনলাইনে ফরম পূরণের আবেদন শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত।শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপি প্রয়োজনীয় ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ২২ অক্টোবর। কলেজ কর্তৃপক্ষ ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ডেটা নিশ্চয়ন করবে।
এরপর ২৮ ও ২৯ অক্টোবর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।২০২৩–২৪ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২৪ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এ ছাড়া নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আগের শিক্ষাবর্ষের অনিয়মিত, অকৃতকার্য, শর্ত সাপেক্ষে উত্তীর্ণ ও মানোন্নয়ন পরীক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন।মানোন্নয়ন পরীক্ষায় নির্ধারিত শিক্ষার্থীরা সি, সি+ ও ডি গ্রেড পাওয়া সর্বোচ্চ দুটি কোর্সে অংশ নিতে পারবেন।
সূত্র: প্রথম আলো