অক্টোবরে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
ধরলা পোস্ট
নিজস্ব প্রতিবেদক: অক্টোবর মাসেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
ঘোষিত দামে কোনো পরিবর্তন না হওয়ায় পুরো অক্টোবর মাসে আগের নির্ধারিত মূল্যেই জ্বালানি তেল বিক্রি হবে।
নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।
অর্থাৎ অক্টোবরজুড়ে এসব জ্বালানি পণ্যের দাম অপরিবর্তিতই থাকছে।
বিস্তারিত আসছে...