এক মাস আগে হারিয়ে যাওয়া পারসিয়ান বিড়াল লিলিকে মাইকিং, পোস্টার ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে পুলিশের সহায়তায় বিড়ালটি ফিরে পেলেন মালিক। সদর থানা, পাবনা, ৩০ সেপ্টেম্বরকামরাঙাগাছে ফুল ফুটেছে। মনু সেতু এলাকা, মৌলভীবাজার, ৩০ সেপ্টেম্বরনওগাঁর ফতেপুর উচ্চবিদ্যালয়ের আয়া শেফালী বেগম আজ অবসরে গেছেন। তাঁকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
ফতেপুর উচ্চবিদ্যালয় চত্বর, নওগাঁ, ৩০ সেপ্টেম্বরবিদ্যুতের তারে উড়ে এসে বসেছে সুইচোরা পাখি। লাকচতল, শ্রীপুর, গাজীপুর, ৩০ সেপ্টেম্বররংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী খেলায় কোতোয়ালি থানা ও হারাগাছ থানার দলের লড়াই। মেট্রোপলিটন পুলিশ লাইনস মাঠ, রংপুর, ৩০ সেপ্টেম্বরপথের ধারে ফুটেছে রঙিন বুনো ফুল।
ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ সেপ্টেম্বরহাঁস-মুরগি পালনের জন্য গ্রামে বাঁশের পাতলা ফালি দিয়ে ঝুড়ি ব্যবহার করা হয়।
সূত্র: প্রথম আলো