টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন শুবমান গিলই। এরপর ক্যারিবীয়রা যখন নিজেদের ইতিহাস–সর্বোচ্চ ৪০৫ রান তুলে ফেলল, তখন কি কিছুটা হলেও অস্বস্তিতে ভুগেছেন ভারত অধিনায়ক?যদি ভুগেও থাকেন, তবে তা সাময়িকই। ভারতের জন্য রান তাড়ার কাজটা সহজও করে তুলেছেন তিনিই। আর সেটি বিশ্ব রেকর্ড গড়ে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের চার শর বেশি রান তাড়ার পথে গিল একাই করেছেন দুই শ রান।
মাত্র ১১৭ বলে ২০০ রানের মাইলফলক ছুঁয়েছেন গিল। ভেঙে দিয়েছেন ঈশান কিষাণের গড়া ১২৬ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড। কিষাণ ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন সেটি।বিস্তারিত আসছে ...।
সূত্র: প্রথম আলো