বারনই নদে সাড়ে ১৩ কেজি ওজনের এই চিতল মাছ ধরা পড়ে। বুধবার সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গার সোনাপাতিল বাজারে। ছবি: প্রথম আলোনাটোরের নলডাঙ্গা উপজেলায় বারনই নদে এক তরুণের বড়শিতে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের এক বিশাল চিতল মাছ ধরা পড়েছে। মাছটি ১১ হাজার ৪৭৫ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল গ্রামের বারনই নদে মাছটি ধরা পড়ে।এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যায় সোনাপাতিল এলাকায় এক তরুণ বারনই নদে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ তাঁর বড়শিতে বিশাল আকৃতির একটি চিতল মাছ ধরা পড়ে। তিনি মাছটি নিয়ে নদের পাড়ের সোনাপাতিল বাজারে এসে ওজন করে দেখেন ১৩ কেজি ৭০০ গ্রাম।
বিশাল আকৃতির এই মাছ ধরা পড়ার খবর পেয়ে মুহূর্তেই অনেক মানুষ মাছটি দেখার জন্য ভিড় করেন।কেউ কেউ মাছটিকে স্পর্শ করে দেখেন, কেউ কেউ মাছটি কোলে নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
সূত্র: প্রথম আলো