আমার বিয়ের বয়স হয়েছে—এই আবিষ্কারটি প্রথম আমার মা-ই করেছিলেন।
এক শীতের সকালে মা ভাতের হাঁড়ি নামাতে নামাতে বললেন,‘তোর জন্য একটা মেয়ে দেখা হয়েছে।’আমি চুপ করে রইলাম।বাবা খবরের কাগজের আড়াল থেকে বললেন,‘মেয়ের বাবা ভালো মানুষ।’আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম,‘মেয়েটা কেমন?’বাবা খবরের কাগজটা ভাঁজ করে বললেন,‘সেটা তোকে দেখার পর ওরাই ঠিক করবে।’সেদিনই প্রথম বুঝলাম, বিয়ের বাজারে পাত্রেরও বাজারদর আছে—তবে ক্রেতা থাকে অন্য পক্ষে।
পাশে দাঁড়িয়ে থাকা ছোট বোন পিউ মুচকি হেসে বলল,‘ভাইয়া, তোমার তো আজকাল বেশ চাহিদা বেড়েছে।’‘কীভাবে?’‘আগে তোমাকে কেউ দেখতে চাইত না।
সূত্র: প্রথম আলো