আর্জেন্টিনা ৪-০ বলিভিয়া ‘নতুন যুগ।’ক্যাপশনটি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি ফেসবুক পোস্টের। মারিও কেম্পেস স্টেডিয়ামে খেলা শুরুর পর করা সেই পোস্টের ছবিতে নিকো পাজ। লিওনেল মেসির কি তা দেখে একটু খারাপ লেগেছে?এতদিন এসব পোস্টে দেখা যেত মেসিকে। কিংবদন্তি আকাশি-সাদায় শেষ টেনে দেওয়ায় বলিভিয়ার বিপক্ষে এই প্রীতি ম্যাচটা দিয়ে নতুন যুগের দ্বার খুলল আর্জেন্টিনা।
অন্যভাবে বললে, সেই দ্বার খুলেছেন এমন কেউ, যাঁকে আর্জেন্টাইনরা ভেবে রেখেছেন মেসির উত্তরসুরি হিসেবে। নিকো পাজ!চোখ ধাঁধানো একটি গোল, তারপর গোল করানো একটি পাস। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে মেসি যা করে এসেছেন আর কি! পাজ সেই দায়িত্বটাই পালন করলেন আর্জেন্টিনার ৪-০ গোলে জয়ের এই ম্যাচে। ১০ নম্বর জার্সি তাঁর গায়ে ছিল না।
তবে ২৮ মিনিটে গোলটি দেখে মেসির ইচ্ছে হতে পারে ওই জার্সিটা এখনই তাঁর গায়ে তুলে দিতে!এজেকুয়েল পালাসিওসের রক্ষণচেরা পাসটাও ছিল মেসির মতোই।
সূত্র: প্রথম আলো