যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ বিশ্বের সেরা ১০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে দেশের ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ১টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এবারের এ তালিকায় জায়গা পেয়েছে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়। এই ২৫টির মধ্যে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাকি ৫টি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
এবারের তালিকায় র্যাঙ্কিংয়ের বাইরের ১০টিসহ দেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই–এর ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ভিত্তিতে এ তালিকা করা হয়। বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করে করা হয়েছে তালিকা।
বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি ও আন্তর্জাতিক সম্ভাবনা—এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং করে থাকে।তালিকায় ৮০১ থেকে ১০০০ র্যাঙ্কের মধ্যে যৌথভাবে শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন...
সূত্র: প্রথম আলো