বলিউড তারকা রাজকুমার রাও ও পত্রলেখা পালের প্রেমের গল্প প্রমাণ করে ‘প্রথম দেখায় প্রেমের’ বাইরেও প্রেম সুন্দর। ২০১০ সালে প্রথম দেখায় পত্রলেখার মনে হয়েছিল, ‘লোকটা খুবই “চটুল আর সস্তা ধরনের”। এর থেকে যত দূরে থাকা যায়, ততই ভালো।’ অথচ সেই মানুষটিই হয়ে গেল তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর সঙ্গেই ১২ বছর ধরে আছেন এক ছাদের নিচে, সম্প্রতি তাঁরা মা-বাবাও হয়েছেন।
ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক রাজকুমার ও পত্রলেখার প্রেমের গল্প। রাজকুমার রাও ও পত্রলেখার প্রথম দেখা ২০১০ সালে। তাঁদের সম্পর্কের শুরুটা ছিল বেশ মজার। প্রথম দেখায় কেউই কাউকে পছন্দ করেননিচার বছর পরের ঘটনা। ২০১৪ সালে ‘সিটি লাইটস’ সিনেমায় তাঁরা একসঙ্গে অভিনয় করেন।
মূলত এই সিনেমায় অভিনয় করতে গিয়েই তাঁরা বোঝেন যে একজন আরেকজনকে গভীরভাবে ভালোবেসে ফেলেছেনদীর্ঘ আট বছর প্রেমের সম্পর্কের পর ২০২১ সালের ১৫ নভেম্বর তাঁরা বিয়ে করেনরাজকুমার ও পত্রলেখার বিয়ে নানা দিক থেকে স্মরণীয়।
সূত্র: প্রথম আলো