‘ভাষা যেখানে শেষ হয়, সেখান থেকেই সংগীত শুরু হয়।’ —হাইনরিশ হাইনে (১৭৯৭—১৮৫৬) কিছু কিছু ঘটনার রেশ মানুষের মনে গেঁথে রয়। আর সেই ঘটনা যদি হয় শিল্পসাহিত্য–সম্পর্কিত, তাহলে তার রেশ দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়ে যায়। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালের ঘটনাটি দেশজুড়ে এমনই আলোড়ন তুলেছিল যে ‘বিউটি পাল’ নামটি দেশের অধিকাংশ মানুষই আজ জানে।
অবশ্য আবার নতুন করে আলোচিত হয়েছেন বিউটি পাল। সম্প্রতি প্রথম আলোর বরাতে বিউটি রানী পালের গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি সিলেট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ আমাদের নিশ্চিত করেছেন। বিউটি পাল। গুণী শিক্ষক। গত ২৩ জুলাই তাঁর ফেসবুক পেজে কয়েক সেকেন্ডের একটি রিল পোস্ট করে রিলটির ব্যাকগ্রাউন্ডে যুক্ত করেছিলেন ডিফরেন্ট টাচ ব্যান্ডের মেজবাহ রহমানের গাওয়া ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটির একটি অংশ।
বিউটি পালের সুন্দর ভিডিওটি পরে কোনো এক ‘অসুর’ একটি ফেসবুক পেজ থেকে ‘নেতিবাচক তথ্য যুক্ত করে’ ছড়িয়ে দেয়।সংগীত আসলে এমন এক অতীন্দ্রিয়জাত ব্যাপার, মানুষের ভেতরের যেসব অনুভূতিকে শব্দবাক্যে প্রকাশ করা যায় না, সংগীত তা সুরের মূর্ছনা দিয়ে প্রকাশ করতে পারে।
সূত্র: প্রথম আলো