স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। পুলিশ, বিজিবি, এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা একটি নিয়মিত প্রক্রিয়া। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিরসনে এই কার্যক্রম প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে।
ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নতুন সদর দপ্তর নির্মাণের ফলক উন্মোচন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে সরকারের গৃহীত ব্যবস্থা প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্র: প্রথম আলো