নতুন নকশা, বাহারি পোশাক আর বৈচিত্র্যময় উপস্থাপনায় জমে উঠেছে প্যারিস ফ্যাশন উইক। বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর নতুন সংগ্রহে রানওয়েতে দেখা যাচ্ছে নানা ধরনের কাট, রং ও শৈলী। ক্রিশ্চিয়ান ডিওর, মেরি আদাম-লিনেয়ার্ট, ওয়েইনসান্তো ও ম্যাক্সোসা আফ্রিকার পোশাকের পাশাপাশি লরিয়াল প্যারিসের আয়োজনে নজর কেড়েছেন সংগীতশিল্পী সেলিন ডিওন, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, ভায়োলা ডেভিস ও ইভা লঙ্গোরিয়ার মতো তারকারা।
২৮ ও ২৯ সেপ্টেম্বর প্যারিসে ছবিগুলো তোলা।নতুন নকশা ও স্বতন্ত্র শৈলীর পোশাকে রানওয়েতে এক মডেল। ক্রিশ্চিয়ান ডিওরের ২০২৭ সালের বসন্ত–গ্রীষ্মের সংগ্রহে ফুটে উঠেছে সমকালীন ফ্যাশনের বৈচিত্র্যরানওয়েতে এক মডেল। নিজস্ব নকশা ও উপস্থাপনায় নজর কাড়ছে ক্রিশ্চিয়ান ডিওরের বসন্ত–গ্রীষ্মের সংগ্রহের এই পোশাক। রানওয়েতে মডেলনতুন সাজে রানওয়েতে এক মডেল।
ক্রিশ্চিয়ান ডিওরের পোশাকে কাট ও নকশায় রয়েছে সৃজনশীলতার ছাপলরিয়াল প্যারিসের বসন্ত–গ্রীষ্মকালীন সংগ্রহের পোশাকে রানওয়েতে ফরাসি অভিনেত্রী ও পরিচালক রিম খেরিচি লরিয়াল প্যারিসের বসন্ত–গ্রীষ্মকালীন সংগ্রহের পোশাকে রানওয়েতে মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ভায়োলা ডেভিসভিন্নধর্মী নকশার পোশাকে রানওয়েতে এক মডেল।
সূত্র: প্রথম আলো