বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) তাদের নিজেদের সিগনেচার লিডারশিপ প্রোগ্রাম বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি) এবং এর জুনিয়র সংস্করণ বিবিএলটিজের ২০২৬ গ্র্যাজুয়েশন সেরিমনি গত মঙ্গলবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজন করেছিল। প্রোগ্রামে সহায়তা করেছে বাংলাদেশে নেদারল্যান্ডসের দূতাবাস।
অনুষ্ঠানে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসার ৫২১ গ্র্যাজুয়েটের পাশাপাশি তাঁদের অভিভাবক, বিশিষ্ট অতিথি ও অন্য অংশীজন উপস্থিত ছিলেন।
বিবিএলটি ও বিবিএলটিজের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধান এবং যোগাযোগের তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণার ওপর নিবিড় প্রশিক্ষণ সম্পন্ন করেন।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল মঈন খান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণকে একটি সূচনা হিসেবে দেখার আহ্বান জানান।
সূত্র: প্রথম আলো