বাংলাদেশ ২ : ৯ ইন্দোনেশিয়াএকটা ম্যাচ যেকোনো দল হারতেই পারে। প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, যারা শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে—বাংলাদেশের হারটাও তাই অপ্রত্যাশিত ছিল না। তাই বলে ৯–২ গোলে! এ কেমন ফুটবল খেলল বাংলাদেশ!বাংলাদেশ দলের খারাপ খেলার উদাহরণ আগেও আছে। তবে এমন অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের ফুটবলে সচরাচর দেখা যায় না।
আজ জাকার্তার গেলোরা বুং কর্নো স্টেডিয়ামে আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে যেন নিজেদের অচেনা এক রূপই দেখাল বাংলাদেশ ফুটবল দল।ইন্দোনেশিয়ার বিপক্ষে ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি টমাস ডুলির দল। ৪-২-৩-১ ফর্মেশনে একাদশ সাজিয়ে মাঠে নামলেও কোচের পরিকল্পনার ছিটেফোঁটাও দেখা যায়নি মাঠের খেলায়। মাঝমাঠ থেকে বারবার বল হারানো, ছন্নছাড়া রক্ষণভাগ আর ইন্দোনেশিয়ার গতিময় আক্রমণের সামনে দিশাহারা হয়ে পড়ার দৃশ্যই দেখা গেছে বারবার।
শেষ পর্যন্ত ৯–২ গোলের বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
সূত্র: প্রথম আলো