ফ্লাইট এফজেড-১০৭৩ যখন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের জলরাশির ওপর দিয়ে পশ্চিম দিকে ইসরায়েল অভিমুখে যাচ্ছিল, তখন উড্ডয়নে ২০ মিনিট দেরি হওয়ায় যাত্রীরা হয়তো বিরক্ত হয়েছিলেন। স্বল্প খরচের উড়োজাহাজ সংস্থা ফ্লাইদুবাইয়ের তেলআবিবগামী দৈনিক এই ফ্লাইট সুবিধাজনক ও নির্ভরযোগ্য। বিরতিহীন এ ফ্লাইটে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা।
দুবাই থেকে এটি এমন সময়ে ছাড়ে, যাতে স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছে যায়। গতকাল বুধবারের বিপর্যয়কর ফ্লাইটটির ক্ষেত্রে অবশ্য তা হয়নি। যাত্রীবাহী উড়োজাহাজটি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। বরং কয়েক সেকেন্ডের মধ্যে এটি হাজার হাজার ফুট নিচে নেমে আসে। এরপর উড়োজাহাজটি সৌদি আরবে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এটাকে অলৌকিক ঘটনা বলা যেতে পারে।
কারণ, ছবিতে দেখা গেছে, উড়োজাহাজটির লেজের বড় একটি অংশ নেই।
সূত্র: প্রথম আলো