কুমিল্লায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনের (২৫) উপস্থিতি নিয়ে বিতর্কের মধ্যে এবার কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে দুজনের মধ্যে মিছিলে রতনের উপস্থিতি এবং তাঁকে নিয়ে প্রকাশিত সংবাদ নিয়ে কথা বলতে শোনা যায়।আজ বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ভিডিওতে রতনের চেহারা দেখা যায় না। তিনি লাউডস্পিকারে কথা বলার সময় পাশের অন্য একজনকে দিয়ে কথোপকথনের ভিডিও ধারণ করেছেন। ভিডিওতে তাঁর পাশে আরেক তরুণীকেও কথা বলতে শোনা যায়।ছাত্রদল নেতা মহসিনের দাবি, এই কথোপকথন গত শনিবার হয়েছে।
ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডার—গণমাধ্যমে এমন সংবাদ আসার পর তাঁকে একটি নম্বর থেকে ইমরান নামে কল করা হয়েছে।গত ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল হয়।
সূত্র: প্রথম আলো