রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।মিরপুরের বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা যখন ঘটে, প্রধানমন্ত্রী তারেক রহমান তখন জাতিসংঘে। বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবের বার্তা দিয়ে দেশে ফিরেই তাঁকে মুখোমুখি হতে হয় দলের কিছু নেতা-কর্মীর সামাজিক অপরাধের বিব্রতকর ঘটনায়। রাড্ডার ঘটনা ছিল এর অন্যতম।
শেষ পর্যন্ত শক্ত অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু নেতা-কর্মীকে বহিষ্কার এবং কমিটিও বাতিল করা হয়।গত বুধবার রাতেই জানা যায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
গতকাল বেলা পৌনে দুইটার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে ফেরদৌসী আহমেদ পদত্যাগপত্র জমা দেন।
সূত্র: প্রথম আলো