শহরের ব্যস্ত জীবনের মাঝখানে হঠাৎ যদি একটা বিশাল হাঙর এসে হাজির হয়, কেমন হবে বলো তো? দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ঠিক এমনই ঘটেছে। প্রায় সাড়ে তিন মিটার লম্বা একটি হাঙর আটকে পড়েছে শহরের সরু একটি খালে। আর এটিকে দেখতে গত ১০ দিনে সেখানে ভিড় করেছেন প্রায় ছয় লাখ মানুষ!হাঙরটির নাম দেওয়া হয়েছে ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্ট বা উত্তর বন্দরের নাম থেকেই এই ডাকনাম। ১৮ সেপ্টেম্বর শহরের একটি জলাধারের পাশে হাঙরটিকে প্রথম দেখা যায়।
ধারণা করা হচ্ছে, সমুদ্র থেকে শিকারের পেছনে ছুটতে ছুটতে এটি খালের ভেতরে ঢুকে পড়েছিল। পরে আর সমুদ্রে ফিরে যাওয়ার পথ খুঁজে পায়নি।বিশেষজ্ঞদের ধারণা, এটি ব্রোঞ্জ হুইলার প্রজাতির হাঙর। সাধারণত সমুদ্রে ঘুরে বেড়ানো এই হাঙর কীভাবে শহরের খালে ঢুকে পড়ল, সেটাই এখন কৌতূহলের বিষয়।স্কুলের শিক্ষক খুঁজে পেলেন বিরল টি–রেক্সের পায়ের ছাপহাঙরটিকে সমুদ্রে ফেরানোর চেষ্টা অবশ্য প্রথম দিন থেকেই শুরু হয়েছিল।
উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা ১৮ সেপ্টেম্বর হাঙরটিকে খাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।
সূত্র: প্রথম আলো