মফিজ সাহেব চিরকালই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভালোবাসেন। বাজারে যখন কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জয়জয়কার, তখন তিনি ভাবলেন, ধুর, এসব না, এমন একটা কিছু দরকার, যা আমার বাজারের ব্যাগও টানবে, আবার টিসিবির লাইনে দাঁড়িয়ে সস্তায় পেঁয়াজও কিনবে।যেই ভাবা সেই কাজ। এক পরিচিত ইমপোর্টারের মাধ্যমে তিনি চীন থেকে সস্তায় একটা সেকেন্ডহ্যান্ড এআই হিউম্যানয়েড রোবট নিয়ে এলেন। রোবটের নাম দিলেন ‘বল্টু’।প্রথম কয়েক দিনের ফিডব্যাক দারুণ।
বল্টু সকালে চা বানায়, সিরিয়াল দেখার সময় মফিজ সাহেবের স্ত্রীর মাথায় বাতাস করে, আর বাজারে গিয়ে মাছওয়ালাদের সঙ্গে এমন বৈজ্ঞানিক যুক্তিতে দামাদামি করে যে মাছওয়ালারা কান্নাকাটি শুরু করে দেয়।একদিন ডিমের হালি ৯০ টাকা চাওয়ায় বল্টু তার মেমোরি চিপ থেকে গত ১০ বছরের পোলট্রি ফিডের দাম, মুরগির ডিম পাড়ার বায়োলজিক্যাল রেশিও এবং আন্তর্জাতিক বাজারের গ্রাফ বিশ্লেষণ করে প্রমাণ করে দিল—ডিমের হালি কোনোভাবেই ৪৮ টাকার বেশি হওয়া উচিত নয়।
ডিমওয়ালা ভয়ে বল্টুর পায়ে ধরে মাফ চেয়ে বিনা পয়সায় দুই হালি ডিম দিয়ে বিদায় করল।
সূত্র: প্রথম আলো