সম্প্রতি টাঙ্গাইলের হেমনগর জমিদারবাড়িতে আয়োজন করা হয় এক ফটোশুটের, যা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল। চলুন জেনে আসি জমিদার বাড়িতে শুটের পেছনের গল্প।টাঙ্গাইলের হেমনগর জমিদারবাড়িতে ফটোশুটের আগের আয়োজন পুরোনো জমিদারবাড়ির একেকটি কোণ, একেক রকম সাজ, ভিন্ন ভিন্ন পোশাক—সব মিলিয়ে যেন একেকটি আলাদা দৃশ্য। কোথাও বিয়ের আয়োজন, কোথাও দুই পরিবারের আলাদা জগৎ, আবার কোথাও এমন কিছু মুহূর্ত, যার সঙ্গে পরের ছবিটির যোগ খুঁজে নিতে হয়।
আসলে আলাদা আলাদা ছবি নয়, সব কটি ছবিকে মিলিয়ে একটি গল্প বলার পরিকল্পনা থেকে টাঙ্গাইলের হেমনগর জমিদারবাড়িতে আয়োজন করা হয় পোশাকের ব্র্যান্ড সাভাটা বাই রিফাহ্র বিয়ের পোশাকের ফটোশুট, যা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল।এক দিনে ঘুরে আসুন ঢাকার অদূরের এই দুই জমিদারবাড়ি শুটের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, জমিদারবাড়িটি ভাইরাল হয়ে যায়১৯৫১ সালের সময়কালকে ধরে সেই সময়ের ভালোবাসার এক সম্পর্ক নিয়ে এই ফটোশুটের আয়োজন করা হয়।
ভালোবাসার এই সম্পর্কের পাশাপাশি সেই সময়ের পরিবেশ–পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থাকে তুলে ধরা হয়েছে।
সূত্র: প্রথম আলো