জাতীয় চিড়িয়াখানার ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা নতুন নয়। বিশেষ করে প্রতিদিন কত দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করবে, সেটি যৌক্তিকভাবে নিয়ন্ত্রণ করা হয় না। চিড়িয়াখানায় পশুপাখির জন্য উপযুক্ত ও নিরাপদ পরিবেশ তৈরি করার বিষয়টি উপেক্ষিত থেকে যায়।
এ প্রেক্ষাপটে চিড়িয়াখানার হ্রদে নৌকাভ্রমণের আয়োজন করে আরও বেশি দর্শনার্থী আকর্ষণের চেষ্টা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।প্রথম আলোর প্রতিবেদনে জানা যাচ্ছে, প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে জেটি, সংযোগ সড়ক, যাত্রীছাউনি নির্মাণ এবং দুটি বোট কেনা হয়েছে গত জুনের আগেই। কিন্তু চরম পরিহাসের বিষয় হলো কেনাকাটার পর কর্তৃপক্ষের হুঁশ হয়েছে যে কেনা নৌকাগুলোর ইঞ্জিনের বিকট শব্দ প্রাণীদের জন্য ক্ষতিকর এবং এতে পানি দূষিত হওয়ার আশঙ্কাও রয়েছে!
অপরিকল্পিত কেনাকাটা এবং যথাযথ সম্ভাব্যতা যাচাই ছাড়া ৩৫ লাখ টাকার মতো বিপুল সরকারি অর্থ এভাবে ফেলে রাখার দায় কার?
সূত্র: প্রথম আলো