স্বামী খুন হওয়ার পর তাঁর ওয়ার্ডেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন ফেরদৌসী আহমেদ ওরফে মিষ্টি। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের সেই উপনির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব নেন কমিশনার হিসেবে। এর আগে কলেজে ছাত্রদলের রাজনীতি ও ছাত্র সংসদের নেতৃত্বে ছিলেন। পরে মহানগর বিএনপির দায়িত্ব পান।
চলতি বছরের মে মাসে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে আসেন তিনি।মিষ্টির স্বামী সাইদুর রহমান (নিউটন) ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ও ঢাকার ওয়ার্ড কমিশনার। বড় ভাই নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু ছাত্রদলের সভাপতি থেকে সংসদ সদস্য হয়েছিলেন।
বিএনপির রাজনীতিতে পরিচিত এই দুই নেতার সঙ্গে পারিবারিক সম্পর্কের পাশাপাশি মিষ্টির নিজের রাজনৈতিক পথচলায় রয়েছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ, দলীয় দায়িত্ব পালন এবং মামলা মোকাবিলার ইতিহাস।সম্প্রতি মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির নাম সামনে এসেছে।
সূত্র: প্রথম আলো