ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
ধরলা পোস্ট : ২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সাত আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।