প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় অবশেষে মুখ খুলেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
সংস্থাটির মতে, স্বাধীন কমিশনের দেওয়া রায় ফুটবলের ‘স্বচ্ছতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ’।আজ ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ‘আমরা এই সিদ্ধান্ত এবং এর প্রভাব গভীরভাবে খতিয়ে দেখছি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেব।’২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুমের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক বিধিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগের ১১৪টিতেই সিটি দোষী সাব্যস্ত হয়েছে—গত মঙ্গলবার খবরটি নিশ্চিত করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।ম্যানচেস্টার সিটি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে।
দোষী সাব্যস্তের রায়ের বিরুদ্ধে শুক্রবারের মধ্যে আপিল করার সুযোগ আছে দলটির।
সূত্র: প্রথম আলো