সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই ফ্লাইটে সহকারী পাইলটের (কো-পাইলট) হামলায় আহত ভারতীয় পাইলট স্মিথ মছার আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন।
এ সময় তিনি সেই নাটকীয় হামলা এবং সাহায্যের জন্য ককপিটের দরজা খোলার তাঁর সর্বোচ্চ চেষ্টার কথা তুলে ধরেছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যানেলে প্রকাশিত প্রায় ১০ মিনিটের ভিডিও ক্লিপে স্মিথ মছারকে নাকে টিউব এবং মাথা ও হাতে ব্যান্ডেজ পরা অবস্থায় আবুধাবির একটি হাসপাতালের বিছানা থেকে মোদির সঙ্গে কথা বলতে দেখা যায়।
নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বেশ কয়েকবার চোখ মোছেন।পাইলট মছার বলেন, ‘আমি জানতাম, উড়োজাহাজটি নিচের দিকে পড়ে যাচ্ছে...আমি মাটিতে পড়ে গিয়েছিলাম।
সূত্র: প্রথম আলো