একেই বলে কেঁচে গণ্ডূষ করা। ভোটার তালিকায় দেদার নাম বাদ দেওয়া নিয়ে দেশজোড়া প্রতিবাদের মুখে ভারতের নির্বাচন কমিশন (ইসি) নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।
কমিশন জানিয়েছে, ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) হয়ে গেছে, সেখানে বাদ পড়া ভোটারদের মধ্য থেকে বৈধদের ফেরাতে বিশেষ অভিযান চালানো হবে।নতুন ভোটার ও যাঁরা নতুন করে নাম তুলতে চাইছেন, তাঁদের সঙ্গে ওই বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা হবে। গতকাল বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার তা প্রকাশ্যে এসেছে।
কমিশন জানিয়েছে, এই কাজ করবেন প্রতি রাজ্যের জেলা নির্বাচন কর্মকর্তা (ডিইও) ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)।এসআইআরের নামে নির্বাচন কমিশন ইতিমধ্যেই ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম কেটে দিয়েছে।
সূত্র: প্রথম আলো