বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একটি কথা দলটি বারবার বলে, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’ বেগম খালেদা জিয়াও তাঁর জীবদ্দশায় বারবার নেতা-কর্মীদের এ কথা মনে করিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো: কথাটা কি শুধু মুখে মুখেই থাকবে, নাকি বাস্তবেও সেটার প্রতিফলন দেখা যাবে? লিখেছেন মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাসে গুলিতে নিহত হন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি।
তাঁর হত্যার রহস্য আজও পুরোপুরি কাটেনি। এর আগে ১৯৬২ সালের কিউবায় মিসাইল–সংকটে কেনেডি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সমঝোতায় যান। এতে যুক্তরাষ্ট্রের কট্টর কমিউনিস্টবিরোধীদের একাংশের ধারণা হয়, কেনেডি কমিউনিস্টদের প্রতি বেশি ‘সহানুভূতিশীল’। পরে এ রকম ‘কন্সপিরেসি থিওরি’ (ষড়যন্ত্রতত্ত্ব) ছড়িয়ে পড়ে—ওই কারণেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) তাঁকে সরিয়ে দিয়েছে।
কিন্তু মার্কিন ন্যাশনাল আর্কাইভসের অনুসন্ধান থেকে সিআইএ বা যুক্তরাষ্ট্রের অন্য কোনো গোয়েন্দা সংস্থার জড়িত থাকার প্রমাণ মেলেনি।এমন সন্দেহ থেকে রেহাই পাননি বিখ্যাত কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিনও।
সূত্র: প্রথম আলো