সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের বাসা থেকে ১৮ বস্তা (৯০০ কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তাঁর দলীয় পদ স্থগিত করেছে জামায়াতে ইসলামী।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অর্থদণ্ড পাওয়া মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) ও উপজেলার ধোপাকান্দি গ্রামের আবদুর রশিদের ছেলে।ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত একটার দিকে একটি অটোরিকশায় কয়েক বস্তা ইউরিয়া সার মনিরুল ইসলামের বাসায় নেওয়া হচ্ছিল।
সূত্র: প্রথম আলো