পাশাপাশি টানানো দুটো ব্যানার। একটাতে লেখা গ্রেগরিয়ান সোসাইটির পরিচয়, আরেকটিতে আব্দুর রহিম নামের একজনের ছবি ও বিবরণ। তাঁর পরিচয় জানতে বাংলাদেশের ফুটবলের একটু পুরোনো দিনেই ফিরে যেতে হবে। পাকিস্তান জাতীয় ফুটবল দলে খেলেছেন, ছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচও।তাঁর হাত ধরেই ১৯৮০ সালে এএফসি এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ। বিখ্যাত এই ফুটবলার ও কোচ ছিলেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্কুল সেন্ট গ্রেগরির ছাত্র।
তাঁর নামেই মিরপুরে ১২ দলের ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করছে সেন্ট গ্রেগরি স্কুলের সাবেক ছাত্রদের সংগঠন গ্রেগরিয়ান সোসাইটি।এই টুর্নামেন্ট উপলক্ষে আজ সাগোপ্তার ডিবিওএক্স স্পোর্টস কমপ্লেক্সে বসে সেন্ট গ্রেগরির সাবেক ছাত্রদের মিলনমেলা। সেখানে সেন্ট গ্রেগরির ঐতিহ্যের গল্প করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও গ্রেগরিয়ান সোসাইটির সহসভাপতি শাকিল কাসেম।
৭৫ বছর বয়সেও যাঁর ‘গ্রেগরিয়ান সত্তা’ এখনো তরতাজা।তাঁর কাছেই শোনা ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের পেছনের গল্প, ‘আব্দুর রহিম সাহেবের নামে আমরা প্রতিবছরই এই টুর্নামেন্ট করি।
সূত্র: প্রথম আলো